বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে রাস্তায় পানি, জনদুর্ভোগ চরমে

এবিএম কাইয়ুম, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা দক্ষিণ পাড়া ঈদগাহ সংলগ্ন প্রধান সড়কটি বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাচ্ছে। এবছরও রাস্তাটি রীতিমতো পুকুরে পরিণত হয়েছে। অথচ এটি স্থানীয় বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানি জমে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় পাশ্ববর্তী কাঁচা ঘরবাড়ি, ফলজ গাছ, কৃষিজমি, এমনকি কবরস্থান পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে ভোগান্তিতে পড়ছে স্কুল-মাদ্রাসাগামী ছাত্রছাত্রী ও পথচারীরা। ঝুঁকি নিয়েই বাইসাইকেল ও মোটরযান চলাচল করছে।

স্থানীয় বাসিন্দা মোঃ আলমগীর মোল্যা, ফেরদাউস হোসেন, মিজানুর রহমান, হাতেম ও রফিকুল ইসলাম জানান, প্রতিবছর ঈদগাহ, মসজিদ মাঠ, কবরস্থান ও বাড়ির আঙিনায় পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লক্ষাধিক টাকার সম্পদ বিনষ্ট হয়, তবুও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।

তারা জানান, একটি পাইপ স্থাপন করে বৃষ্টির পানি পাশের মাদার নদীতে নিষ্কাশনের ব্যবস্থা করা হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এসও প্রিন্স রেজা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করা হবে।

এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১

সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা