শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মঙ্গলবার (১২ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করেছে লিডার্স ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশন। উপকূলীয় এলাকার কৃষকদের সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব রনজিৎ কুমার বর্মন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএডিসি র উপপরিচালক মোঃ রমিজুর রহমান, বিনার বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, গিভ বাংলাদেশের প্রতিনিধিসহ আরো অনেকে। সভার সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “লবণ সহিষ্ণু ধান চাষ উপকূলীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন ও চাষের মাধ্যমে কৃষকদের প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করা সম্ভব। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদের আধুনিক কৃষি প্রযুক্তি ও জ্ঞান প্রদান করতে পারছি, যা তাদের ফলন বাড়াতে সহায়তা করবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের লবণ সহিষ্ণু ধানের বিভিন্ন জাত, চাষ পদ্ধতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদের ধানবীজ সংরক্ষণের পাত্র প্রদান করা হবে এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হবে।

এই প্রশিক্ষণ কার্যক্রম উপকূলীয় কৃষকদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে কাজ করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার