শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে শিক্ষার্থীদের সংগঠন ‘স্ট্যাপ’র নতুন কমিটি, সভাপতি মনির, সম্পাদক সেলিনা

আগামি এক বছরের জন্য শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সহস্রাধিক শিক্ষার্থীর সংগঠন স্টুডেন্টস্ এসোসিয়েশন অব পদ্মপুকুর ইউনিয়ন (স্ট্যাপ) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খুলনা সরকারি বিএল কলেজের মেধাবী শিক্ষার্থী সেলিনা সুলতানা।

গত ৩১ অক্টোবর সংগঠনটির প্রধান উপদেষ্টা মমিনুর রহমান (সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা) এই কমিটির অনুমোদন দেন।

এই কমিটির মেয়াদ আগামী ৩১ অক্টোবর ২০২১ পর্যন্ত।

২০১২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সংগঠনটি ইউনিয়নের শিক্ষা এবং সামাজিক কাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুভূতি জানতে চাইলে সভাপতি বলেন, এমন একটি সংগঠনের দায়িত্ব পাওয়া সত্যিই গর্বের বিষয়। সঠিকভাবে দায়িত্ব পালন করে স্ট্যাপকে একটা নতুন রূপ দিতে চাই।

সম্পাদক বলেন, সিনিয়ররা আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন সেটা সঠিকভাবে পালন করাই আমার লক্ষ্য। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সার্বিক উন্নয়ন করার চেষ্টা করব।

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী