শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাবুরায় ‘অ আ ক খ’ স্কুল

শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘অ আ ক খ’ স্কুল করে দিল ডু সামথিং ফাউন্ডেশন। শনিবার (৮ জানুয়ারি) গাবুরার চকবারায় বেলা ১১টায় নতুন বই বিতরণের মধ্য দিয়ে স্কুলটির সুন্দরবন উপকূলীয় শাখার উদ্বোধন করা হয়। স্কুলটিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করতে পারবে সুবিধাবঞ্চিত শিশুরা।

স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডু সামথিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. কাজী আয়শা সিদ্দীকা, কোষাধ্যক্ষ জাকির হোসেন, কার্যকরি সদস্য আব্দুর রহিম, ডা. প্রিংকা মাহসুদ রথী।

এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী শাহিন আলম, হাবিবুল্লাহ্ আল মামুন, মুহতারাম বিল্লাহ। স্কুলটির জমিদাতা গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলী।

চেয়ারম্যান ডা. কাজী আয়শা সিদ্দীকা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। কিন্তু নানা প্রতিকূলতায় উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার শিশুরা শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে লেখাপড়ার মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুরা একদিন নিজেরা যেমন আলোকিত হবে, তেমনি তারা দেশকেও আলোকিত করবে।

তিনি আরও বলেন, উপকূলের শিশুদের শিক্ষার মান উন্নয়ন করতে গতানুগতিক ধারার বাইরে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হওয়ার ক্ষেত্রে কার্যকারী ভূমিকা রাখবে। আমরা চাই শিক্ষা থেকে কেউ পিছিয়ে না থেকে শিক্ষার আলোয় আলোকিত হোক। গাবুরায় শিক্ষাব্যবস্থার সংকট, স্বাস্থ্যসেবার সংকট। তাই এই অঞ্চলে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র করব, যাতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত না হয়।

তিনি আরও বলেন, গাবুরা ইউনিয়নে ৪৫ হাজার মানুষের বসবাস। এলাকাটির চারপাশে নদী। দ্বীপ এলাকা হওয়ায় ইউনিয়নটির মানুষরা নানাভাবে পিছিয়ে রয়েছে। এই অঞ্চলে করোনাকালীন আমরা খাদ্যসহায়তা দেওয়া, বাঘ বিধবাদের সহায়তা করা, সুপেয় পানি সংকট সমাধানে পানির ট্যাংক বিতরণ করাসহ নানা ধরনের সেবামূলক কার্যক্রম ইতোমধ্যে পরিচালনা করেছি। অবহেলিত এই অঞ্চলের মানুষদের জন্য সেবার এই কার্যক্রম আমরা অব্যাহত রাখতে চাই।

এদিকে ডু সামথিং ফাউন্ডেশন চিকিৎসকদের দ্বারা পরিচালিত একটি সামাজিক সংগঠন। এটির পক্ষ থেকে শিক্ষাবঞ্চিত এলাকায় আগেও তিনটি স্কুল করা হয়েছে। সেগুলো সাভার, সিরাজগঞ্জ, বগুড়ায়। গাবুরা ইউনিয়নে স্কুলটি তাদের চতুর্থ শাখা। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫০ জন শিক্ষার্থী নিয়ে আজ (শনিবার) স্কুলটি যাত্রা শুরু করল।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক