শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে হরিণের মাংসসহ নৌকা জব্দ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করেছেন বনবিভাগ ও সিপিজির সদস্যরা। তবে এসময় কোনো চোরা শিকারিকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৪ জুন) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের হরিনগর সিংহড়তলী চুনকুড়ী নদী থেকে এ নৌকা ও মাংস জব্দ করা হয়।

বনবিভাগ জানায়, অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি বুঝতে পেরে চোরা শিকারিরা ব্যাগ ভর্তি হরিণের মাংস নৌকায় ফেলে পালিয়ে যান। হরিণের মাংস ও নৌকা জব্দ করা হয়।

বনবিভাগের চুনকুড়ী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় চুনকুড়ী নদীতে একটা নৌকা দেখে সন্দেহ হলে ধাওয়া করা হয়। তবে আমাদের উপস্থতি বুঝতে পেরে চোরা শিকারিরা আগেই পালিয়ে যান। এ ঘটনায় বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল