শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ

এবিএম কাইয়ুম রাজ: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিঞ্চী গ্রামের প্রধান সড়কটি বছরের পর বছর কাঁচা অবস্থাতেই রয়ে গেছে। এ সড়ক দিয়েই প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। কিন্তু বর্ষা এলেই রাস্তাটি হয়ে ওঠে দুর্ভোগের প্রতীক। হাঁটু সমান কাদা ও জলাবদ্ধতা পেরিয়ে চলতে হয় তাদের।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে এ রাস্তায় হেঁটে চলাও বিপজ্জনক হয়ে ওঠে। কোনো রোগী অসুস্থ হলে অ্যাম্বুল্যান্স তো দূরের কথা, সাধারণ যানবাহনও আসতে পারে না। অনেক সময় বয়স্ক ও অসুস্থ রোগীদের খাটিয়ায় করে গ্রামের বাইরে নিয়ে যেতে হয়। এতে রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।

শুধু রোগী পরিবহন নয়, কালিঞ্চীর শত শত শিক্ষার্থী প্রতিদিন এই কাঁচা রাস্তা দিয়েই বিদ্যালয়ে যায়। তবে বর্ষাকালে রাস্তাটি এতটাই কর্দমাক্ত থাকে যে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। এতে তাদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটে।

গ্রামের কৃষকরাও এই রাস্তার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ধান, সবজি কিংবা মাছ বিক্রি করতে সময়মতো বাজারে পৌঁছানো যায় না। কাদা-পানির জন্য যানবাহন ঢুকতে না পারায় উৎপাদিত পণ্য মাঠেই নষ্ট হয়ে যায় বা অনেক কম দামে বিক্রি করতে হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাকা সড়কের দাবি জানিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো বাস্তব উন্নয়ন হয়নি। ফলে দিন দিন জনমনে হতাশা বাড়ছে।

এলাকাবাসী মনে করেন, একটি পাকা সড়ক শুধু চলাচলের সুবিধাই দেবে না, এটি বদলে দিতে পারে একটি পুরো এলাকার জীবনমান। শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতির উন্নয়নের জন্য রাস্তাটি পাকাকরণ অত্যন্ত জরুরি। এ কারণে তারা দ্রুত এই সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

তাদের প্রত্যাশা, স্থানীয় প্রশাসন ও সরকারের সদিচ্ছায় শিগগিরই কালিঞ্চী গ্রামের মানুষও পাবে একটি নিরাপদ ও টেকসই সড়ক, যা তাদের জীবনে আনবে স্বস্তি ও স্থিতি।

একই রকম সংবাদ সমূহ

সেই সাংবাদিকের বৃদ্ধ বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা

সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক বিলাল হোসেনের পিতা আক্তার মল্লিক (৬৬) কে ২০২০ সালেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্যব্যবস্থা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।বিস্তারিত পড়ুন

  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা!
  • শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি
  • শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
  • শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা