শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেদারসে চলছে চোরাচালান

শ্যামনগরের কৈখালী সীমান্ত চোরাচালানের নতুন রুট!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালী ইউনিয়ন ১৪ কিলোমিটার সীমান্ত। এ সীমান্তের এক পাশে বাংলাদেশের সুন্দরবন, অন্য পাশে ভারত সীমান্ত। বর্তমানে চোরাকারবারীরা এ সীমান্তকে চোরাচালানের নুতন রুট হিসেবে বেছে নিয়ে দিদারসে চালাচ্ছে চোরাকারবার।

প্রতিদিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে ওই সীমান্ত দিয়ে রাতের আঁধারে নদী পার হয়ে ভারত থেকে মাদকদ্রব্য, গরু, মাছের রেণু পোনাসহ অবৈধ বিভিন্ন মালামাল পাচার করে নিয়ে দেশে আসছে। সেই সঙ্গে চলছে ওই সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের ঘটনাও।

একাধিক সীমান্ত সূত্র জানায়, ভারত থেকে পাচার হয়ে আসা মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল কৈখালী ব্রিজ, পরানপুরের রাস্তা ভেড়ার মোড়, টেংরাখালী, গোলাখালী ও রমজাননগর রাস্তা হয়ে প্রাইভেটকার, মোটরসাইকেলযোগে দেশের বিভিন্ন স্থানে চলে যায়। আর এ চোরাচালান নিয়ন্ত্রণের জন্য সীমান্ত এলাকায় গড়ে উঠেছে সংঘবদ্ধ পাচারচক্র। প্রায়ই পাচারকারীরা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও অধিকাংশ সময় তারা থাকে ধরা-ছোঁয়ার বাইরে। আবার, ধরা পড়লেও আইনের ফাঁক-ফোকড় দিয়ে বেরিয়ে ফের লিপ্ত হয় চোরাচালানে।

সীমান্তের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, কৈখালী সীমান্তজুড়ে চোরাচালান নিয়ন্ত্রণ করছে শৈলখালীর আব্দুল জুব্বার, ধিরাজ মন্ডল, এশার আলী আবুল কাশেম, মোনাজাত ও আবু তালেব, পশ্চিম কৈখালীর দিলীপ মন্ডল, আব্দুল লতিফ ও হাবিবুর এবং কাঠমারীর রেজাউল ইসলাম।

এছাড়া কৈখালী ইউনিয়নের হাবিবুর (২), মামুন কয়াল, আজিজুল, আরজ খান, মোস্তফা সরদার, মোহাম্মদ আলী গাজী, হাফিজুর গাজী ও মোবারক গাজীসহ আরও অনেকেই চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে।

নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, সীমান্ত এলাকা হওয়ায় যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধ করা না গেলে দিতে হবে বড় খেসারত।

কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম গভীর উদ্বেগের সঙ্গে বলেন, সাতক্ষীরা জেলার ৮০ ভাগ মাদক ও অবৈধ মালামাল চোরাচালান কৈখালী সীমান্ত দিয়ে হচ্ছে। কৈখালী ইউনিয়নের সাড়ে ১৪ কিলোমিটার সীমান্ত এলাকা হওয়া সত্তে¡ও সে তুলনায় প্রশাসনিক ব্যবস্থা খুবই কম। এ কারণে মাদক ও চোরাচালান বন্ধ করা সম্ভব হচ্ছে না।

বিজিবির সাতক্ষীরা ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন (সম্প্রতি বদলির আদেশপ্রাপ্ত) বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা দিন-রাত নিয়োজিত রয়েছেন। মাদকসহ যেকোনো চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্সে কাজ করে যাচ্ছে বিজিবি।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন