শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের গাবুরায় জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা

শ্যামনগরের গাবুরায় জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে চকবারা, গাবুরাতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি শেখ আমীর হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ সালমা বেগম সহ আরো অনেকে।

সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিন-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে আমাদেরকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। সকলে একসাথে মিলে যদি উদ্যোগ গ্রহণ করা যায় তবে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারব।

সভায় সভাপতি শেখ আমীর হোসেন বলেন লিডার্স সব সময় আমদের পাশে রয়েছে। লিডার্সের মাধ্যমে এই এলাকার কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ লিডার্স থেকে স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।

সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকুলের সংকটে করণীয় বিষয়ে সকলে মতামত ব্যক্ত করেন।

সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ