বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের স্পিরিট কল প্রকল্পের ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা

জি.এম আবুল হোসাইন: শ্যামনগরের ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএস এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

“যুবদের অংশগ্রহণে খেলাধুলার মাধ্যমে সুরক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান” এই লক্ষ্যকে সামনে রেখে ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সভায় ব্রেকিং দ্য সাইলেন্সে’র স্প্রিট কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. মিনহাজ শাহরিয়ার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। তিনি বলেন, “এই প্রকল্পের মূল শক্তি হলো স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ। ইউনিয়ন কমিটি হবে যুবদের নিরাপদ ও কার্যকর অংশগ্রহণের সেতুবন্ধন।” কমিটির সদস্যরা সকলেই সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা প্রত্যয় ব্যক্ত করেন, ইউনিয়নের যুবদের ইতিবাচক বিকাশ ও সুরক্ষার লক্ষ্যে তারা সর্বদা পাশে থাকবেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসউদুল আলম। তিনি বলেন, যুবসমাজকে এগিয়ে নিতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম।কমিটির সবাই মিলে এই কার্যক্রম সফল করতে একযোগে কাজ করবো।

উক্ত সভায় সংগঠনের পরিচিতি ও প্রকল্প লক্ষ্য, গত দুই মাসের কার্যক্রমের প্রতিবেদন ও আগামী দুই মাসের কর্মপরিকল্পনা তৈরি, ইউনিয়ন কমিটির সদস্যদের দায়িত্ব ও ভূমিকা, কমিটির সহায়তায় বাস্তবায়িত যুব-নেতৃত্বাধীন উদ্যোগ প্রভৃতি বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার