শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে এমপির আত্মহত্যা

শ্রীলঙ্কায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন।

এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন তিনি। এতে ২৭ বছর বয়সী এক যুবক মারা যান। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন।

পরে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই সংসদ সদস্য। খবর এএফপির।

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে এক সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯০ জনের বেশি।

পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সোমবার পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপক্ষে।

অব্যাহত অর্থনৈতিক সংকটের কারণে দেশটির সাধারণ মানুষ এক মাসের বেশি সময় ধরে কলম্বোসহ দেশটির বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন।

তারা রাজাপক্ষে পরিবারকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোরও দাবি জানিয়েছেন। দাবি আদায়ের লক্ষ্যে কলম্বোতে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে গত ৯ এপ্রিল থেকে অবস্থান করছেন বিক্ষোভকারীরা।

এমন প্রেক্ষাপটে সোমবার সকালে দেশের প্রত্যন্ত এলাকা থেকে কয়েকটি বাসে করে প্রধানমন্ত্রীর হাজারো সমর্থক তার সরকারি বাসভবনের কাছে জড়ো হন।

তখন মাহিন্দা রাজাপক্ষে প্রায় তিন হাজার সমর্থকের উদ্দেশে বক্তব্য দেন। তিনি তাদের ‘জাতির স্বার্থ রক্ষার’ প্রতিশ্রুতি দেন।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ