বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি

যশোরের বেনাপোলের সাংবাদিক সুমন হোসাইনকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জানা গেছে, দৈনিক সকালের সময় পত্রিকার শার্শা প্রতিনিধি সুমন হোসাইন দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত এলাকায় পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন।

স্থানীয় বিভিন্ন অপরাধ, অনিয়ম ও চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী চক্র তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এরই জেরে তাকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন।

গত ৫ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় দায়ের করা জিডি নম্বর–৪৬৭-এ বেনাপোল পৌর এলাকার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে কামাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৩ মার্চ কামাল হোসেন তার ব্যবহৃত একটি মোবাইল নম্বর থেকে সাংবাদিক সুমন হোসাইনের মোবাইলে হুমকিমূলক বার্তা পাঠান। পাশাপাশি অপর একটি নম্বর থেকে ফোন করে যশোর শহরে তার অবস্থান এবং তার সন্তানরা কোথায় পড়াশোনা করে—সেসব বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এতে তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

সাংবাদিক সুমন হোসাইন জানান, প্রাণনাশের আশঙ্কায় তিনি ইতোমধ্যে বেনাপোল ছেড়ে স্বপরিবারে যশোর শহরে অবস্থান করছেন। তবে বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন, একটি সংঘবদ্ধ কিলার গ্রুপ তাকে অনুসরণ করছে। যে কোনো সময় তাকে হত্যা কিংবা তার সন্তানদের অপহরণের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। অভিযুক্তদের নানা অপকর্ম নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকেই তারা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে।

এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুমন হোসাইন যশোরের পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার