শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সংবাদমাধ্যমের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে ফেসবুক’

বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগমাধ্যম ফেসবুক। যোগাযোগ ও তথ্য বিনিময়ের এই মাধ্যম এখন সংবাদেরও বড় উৎস হয়ে দাঁড়িয়েছে।

বলা হচ্ছে, ফেসবুক হতে পারে আগামী দিনের মূল ধারার গণমাধ্যমের প্রধানতম প্রতিদ্বন্দ্বী। কর্তৃপক্ষও তাদের বিস্তৃতিতে সংবাদ পরিবেশনের ওপরই আরও গুরুত্ব দিচ্ছে।

সংবাদমাধ্যমের জন্য সামাজিকমাধ্যম এখন কতটা হুমকি— তা নিয়ে গবেষণা চলছে ঢের। অনেক খবরই এখন গণমাধ্যমে আসার আগেই চলে যায় সোস্যাল সাইটগুলোতে।

তবে সেক্ষেত্রে রয়েছে সঠিক তথ্যের অভাব। কিছু সঠিক তথ্যের পাশাপশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই অনেকাংশেই অসত্য তথ্য, যা সৃষ্টি করে বিভ্রান্তি।

এ অবস্থায় ফেসবুক তাদের ফিচারে সংবাদের বিস্তৃতি বাড়াচ্ছে। যা কার্যকর হলে মূল ধারার গণমাধ্যমের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ মেইন-স্ট্রিম মিডিয়াগুলোকে।

সেই সঙ্গে মেইন-স্ট্রিম মিডিয়াগুলো, তাদের কনটেন্ট ফেসবুকে দিয়ে আয় করছে এখন, এই সংখ্যাও আরও বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের।

ফেসবুকের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। নিরিবিলি এ শহর থেকেই সারাবিশ্ব নিয়ন্ত্রণ করছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি। মার্কিন মুলুকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখানে প্রতিদিন ঘুরতে আসেন শত শত মানুষ।

পৃথিবীব্যাপী ৩০০ কোটির মতো ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ফেসবুক। ক্যালিফোর্নিয়ার পাশাপাশি কানাডা, ব্রিটেনসহ বিশ্বের বড় কয়েকটি দেশে বড় পরিসরে কার্যালয় স্থাপন করেছে তারা। আর ছোট দেশগুলোতেও রয়েছে আঞ্চলিক অফিস।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবংবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান