শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন নুসরাত

বিতর্ক আর নুসরাত একই মুদ্রার এপিঠ-ওপিট। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে অবসর কাটাতে গিয়ে সম্প্রতি আবারও বিতর্কিত হন এ অভিনেত্রী।

শুধুই বিতর্কিত! রীতিমতো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো কাণ্ড। শোনা যাচ্ছে, স্বামী নিখিলের সঙ্গে টানাপোড়েন চলছে নুসরাতের। কারণ বৈবাহিক সর্ম্পকে ঢুকে পড়েছে তৃতীয় ব্যক্তি। তার ফলেই ভাঙছে এ অভিনেত্রীর সংসার। আর অভিযোগের তীর যশের দিকেই।

সংসার ভাঙা এবং যশের সঙ্গে প্রেম নিয়ে এতোদিন চুপ ছিলেন নুসরাত। এবার মুখ খুলেছেন। দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন কলকাতার প্রথম সারির একটি গণমাধ্যমে। আলাদা থাকা এবং যশের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে নুসরাত বলেন, কার সঙ্গে থাকব, কার সঙ্গে ছবি পোস্ট করব, সেটা একান্তই আমার সিদ্ধান্ত।

৮ জানুয়ারি ছিল নুসরাতের জন্মদিন। নেটিজেনদের ধারণা ছিল, জন্মদিন স্বামীর সঙ্গে কাটাবেন নুসরাত। কিন্তু সে ধারণা ভুল প্রমাণ হয়েছে। অভিনেত্রীর এবারের জন্মদিনে হাজির হননি তার স্বামী নিখিল। তবে যশ ঠিকই হাজির ছিলেন জন্মদিন পার্টিতে।

জন্মদিনে নিখিল কোনো উপহার দিয়েছে এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, জন্মদিনে নিখিল উইশ করেছেন। উপহারে বিশ্বাস করেন না নুসরাত। সবাইকে বলেন, আমার গিফট চাই না। নিজেকে যেটা দেই, সেটাই আমার একমাত্র উপহার।

ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। জমকালো আয়োজনে তুরস্কে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা। দাম্পত্য জীবন ভালোই যাচ্ছিল তাদের। স্বামী-সংসার, লাইট-ক্যামেরার কাজ, রাজনৈতিক ময়দান সব সমান তালে সামলাচ্ছিলেন এ অভিনেত্রী। কিন্তু হঠাৎই নুসরাতের সংসারে ভাঙনের সুর ভাসছে টলিপাড়ায়।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর