শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অধ্যক্ষ আবু আহমেদের জন্মদিন পালন

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি, জেলা বাস মালিক সমিতির সভাপতি, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক, বর্ষিয়ান রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত আবু আহমেদ ১৯৫০ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা জেলার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামে জন্মগ্রহণ করেন। সোমবার দিনব্যাপী সকলের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৈনিক কালের চিত্র অফিসে কেক কেটে জন্মদিন পালন করেন সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দৈনিক যুগেরবার্তার বার্তা সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, সহ-সভাপতি দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ।

যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মাহাফিজুল ইসলাম আক্কাজ, সাংগঠনিক সম্পাদক দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার সেলিম হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক একুশে সংবাদের জেলা প্রতিনিধি মো: মাসুদ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য বিটিভি’র ক্যামেরাপার্সন মীর মোস্তফা আলী।

সদস্য দৈনিক সাতনদী পত্রিকার মফস্বল সম্পাদক আব্দুর রহমান, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক রানার’র জেলা প্রতিনিধি শহীদুজ্জামান শিমুল, দৈনিক লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক ঢাকা টাইমস্’র নিজস্ব প্রতিবেদক মো: হোসেন আলী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন সোহরাব হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ