মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের নির্দেশনা মানছে না বাগআঁচড়ার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা

মোঃ সোহাগ হোসেন (বাগআঁচড়া) শার্শাঃ যশোরের শার্শার বাগআঁড়ায় সরকারি আইন অমান্য করে বিক্রি করা হচ্ছে আলু ও পেয়াজ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নজরদারির অভাবে আলুর দাম কমেনি বাগআঁচড়া বাজারে।

সরকারের বেধে দেয়া দামে বাজারে মিলছে না আলু ও পেঁয়াজ। ব্যবসায়ীরা আগের দামে তাদের ইচ্ছা মতো বিক্রি করছে। সরকারের বেধে দেয়া ৩৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। সরকারের নির্দশনা মানছেন না বাগআঁচড়ার পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা।

উপজেলার বাগআঁচড়া, সাতমাইল, জামতলা, গোগা, চালতাবাড়িয়া, বেলতলাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আলু ৪৫-৪৮, পেয়াজ ৭০-৮৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে দাম না কমলে তাদের কম দামে বিক্রি করার সুযোগ নেই। এদিকে, দাম কমার খবর শুনে বাজারে গিয়ে হতাশ হচ্ছে ক্রেতারা। দাম নির্ধারণের পাশাপাশি সরকার কঠোরভাবে বাজার তদারকির ও দাবি জানান তারা। ক্রেতাদের অভিযোগ, প্রতিদিন বাজার মনিটরিং না কারার কারনে আলু পেঁয়াজের দাম বাড়াচ্ছে।

উপজেলার বাগআঁচড়া বাজারের খুচরা বিক্রেতা আব্দুল হামিদ বলেন, পাইকার ব্যবসায়ীরা তাদের নির্ধারিত দামে আলু পেঁয়াজ বিক্রি করছে। আমরা বাধ্য হয়ে বেশি দামে আলু, পেয়াজ কিনছি।

এবিষয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম বলেন, খুচরা বিক্রেতাদের দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তার পরও যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে, এবং আইন না মানে, তাহলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক