বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক কন্যা সুমাইতা ইসলাম অনুর বৃত্তি লাভ

যশোরের শার্শা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে সাংবাদিক কন্যা সুমিতা ইসলাম অনু। জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি ও বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামের ছোট মেয়ে এবং বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার সকালে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুর এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

অনুর পিতা সাংবাদিক শহিদুল ইসলাম মেয়ের এ কৃতিত্বে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দারুল আমান শিক্ষা সদনের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক পরিচর্যা, স্নেহ ও সার্বিক তত্ত্বাবধানেই অনু আজ এ অর্জন করতে সক্ষম হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অনু একজন মেধাবী, শান্ত ও পরিশ্রমী শিক্ষার্থী। পড়াশোনার প্রতি তার আগ্রহ এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলার মানসিকতা তাকে এ সাফল্যে পৌঁছে দিয়েছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষকরা।

এদিকে সাংবাদিক কন্যার এই অর্জনে সহপাঠী, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতেও তার ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক