মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিকের ওপর হামলা ও পরবর্তীতে পাল্টা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে প্রকৃত হামলাকারীদের গ্রেফতার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় শহরের নিউ মার্কেট শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক এস.এম জুলফিকার আলী জিন্নাহর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মামলায় ঘটনা স্থলে উপস্থিত না থাকা মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়কেও জড়ানো হয়েছে, যা ন্যায়ের পরিপন্থী ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা আরও বলেন, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে সেবা নিতে গেলেই হয়রানি ও হামলার শিকার হতে হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এনটিভির এস.এম জুলফিকার আলী জিন্নাহ, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, ঢাকা টাইমসের মো. হোসেন আলীসহ স্থানীয় সাংবাদিক । মানববন্ধনে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের বরুণ ব্যানর্জী, এশিয়ান টেলিভিশনে স্টাফ রিপোর্টার মশিউর ফিরোজ, এখন টিভির আহসান রাজীব, জনবাণীর মোস্তফা রায়হান সিদ্দিকী, আজকালের খবরের তৌহিদুজ্জামান, বাংলাদেশ বুলেটিনের মিলন রুদ্র, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি অফিসে এমন নৈরাজ্য চলতে পারে না। দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক জিন্নাহর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অফিসের একটি সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করায় এ হামলা চালানো হয়। তবে পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকসহ কয়েকজনের নামে মামলা দায়ের হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সাংবাদিক মহলে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন