বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ছামিউল ইমাম আযম মনির এবং সঞ্চালনা করেন গাজী আল ইমরান। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক জি.এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাব সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী আফজালুর রহমান এবং দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা হুসাইন বিন আফতাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গাজীপুরে দিবালোকে ভিডিও ধারণের অভিযোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনা সাংবাদিক সমাজের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, শ্যামনগরের সাংবাদিক সমাজ সব সময় চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত থাকবে।

মানববন্ধনে শ্যামনগরের বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। ব্যানার, প্ল্যাকার্ড ও প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কর্মসূচি চলাকালে এলাকাবাসীও সংহতি প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ