বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাজেকভ্যালিতে পর্যটক যাতায়াত ও অবস্থানে নিষেধাজ্ঞা ৬ ও ৭ ফেব্রুয়ারি

আগামি ৬ ও ৭ ফেব্রুয়ারি রাঙামাটির সাজেকভ্যালিতে পর্যটক যাতায়াত ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শুক্রবার বিকেল ৫টায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন অনুসারে নির্বাচনী এলাকায় কোন বহিরাগত লোক অবস্থান করতে পারে না। এছাড়া নির্বাচনের দিন কোনো যানবাহন চলাচল করতে পারে না। সাজেক দেশের একটি বিখ্যাত পর্যটন এলাকা। এখানে প্রতিদিনই কমবেশি পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা নির্বাচন সম্পর্কে অবগত নাও থাকতে পারে। তারা এসে যেন কোনো প্রকার ভোগান্তিতে না পড়েন, তাই আগেই অবগত করতে এই জরুরি সবার সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা সুসম্পন্ন করেছে কমিশন।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, প্রশাসনের সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে। আমরা সব রিসোর্ট মালিকদের জানিয়ে দিয়েছি। এছাড়াও আমাদের পেইজে নোটিশ আকারে প্রকাশ করেছি।

এ সিদ্ধান্তে আমাদের বেশ কিছু বুকিং বাতিল হয়েছে, অনেকে তারিখ পরিবর্তন করেছেন। এমন সিদ্ধান্তে আমাদের কিছু ক্ষতি হয়েছে। কিন্তু কিছু করার নাই, নির্বাচনও তো করতে হবে। তবে প্রাশাসন আমাদের আগে জানিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এর ফলে আমাদের পর্যটকদের কোনো ভাগান্তিতে পড়তে হবে না।

প্রসঙ্গতঃ আগামি ৭ ফেব্রুয়ারি ৭ ধাপে রাঙামাটির বাঘাইছড়ি, জুড়াইছড়ি ও লংগদু এই তিন উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর