বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের লেকভিউ কনভেনশন সেন্টারের যমুনা হলে তাহমিদ শাহেদ চয়ন এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সবুর, উদ্ধতন সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, রনজু প্রমুখ।

মতবিনিময় সভায় বার্ষিক সাধারণ সভা আহ্বান করার বিষয়ে আলোচনা, সংগঠনের ফান্ড বিষয় প্রসঙ্গে, দ্রুত একটি নির্বাচন প্রসঙ্গ, সমিতির ৩৩ মাসের হিসাব দাখিল করা প্রসঙ্গ, নতুন করে সমিতির পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মালিক সমিতির সদস্য আব্দুল আজিজ বাবু, কিরন, গফুর সরদার, শেখ আজাদ আলী, মোঃ নুরুজ্জামান, শেখ মনিরুজ্জামান, আখতারুজ্জামান, শাহাজান আলী প্রমুখ। আগস্ট ৩০ তারিখের মধ্যে সকল ট্রাক মালিকগণ কোন ফিস ছাড়াই ফরম ফিলাপ করে সদস্য পদ নিতে পারবে। অন্যথায় সেপ্টেম্বর ১ তারিখের পরে যারা সদস্য হবে তাদেরকে ফ্রি দিয়ে সদস্য হতে হবে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ট্রাক মালিক সমিতির সদস্য ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

এ সময় জেলা ট্রাক মালিক সমিতির সদস্য ও বিভিন্ন ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা