মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা ও জেলাবাসীর নাগরিক সেবার মান উন্নয়নের
লক্ষ্যে বিভিন্ন দাবী পূরণে জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে শহরের সুলতানপুরস্থ জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলাবাসীর নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবী পূরণ এবং সামগ্রীক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দীবা খান সাথী, খুরশীদ জাহান শিলা, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম মুকুল, অফিস
সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জন-সংযোগ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক মো. আশরাফুল করিম ধনি, পর্যটন বিষয়ক সম্পাদক নুরুল হক, নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. রেজাউল করিম, আবুল কালাম, এস.এম মহিদার রহমান, আলহাজ¦
আব্দুল গফ্ফার, জমাত আলী মেম্বার প্রমুখ।

জেলার নাগরিক সেবার মান উন্নয়নে যে সকল দাবীর বিষয তুলে ধরা হয়। সেগুলো হলো- মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা নাভারন থেকে মুন্সিগঞ্জ রেল লাইন দ্রুত শুরু করার ব্যবস্থা করতে হবে, সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনকে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান চিহ্নিত করা এবং পাশা পাশি পর্যটকদের জন্য মোটেল নিশ্চিত করা, সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরকে পুর্নাঙ্গ বন্দর হিসাবে ঘোষণা করা হলেও কার্যক্রম চালু হয়নি তাই দ্রুত সকল কার্যক্রম চালু করা, সাতক্ষীরায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামসহ প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা, সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি কৃষি কলেজ স্থাপন করা, সাতক্ষীরা জেলাকে ‘এ’ গ্রেডের নিমিত্ত পাটকেলঘাটা থানাকে উপজেলা হিসাবে ঘোষণা করা, সাতক্ষীরা জেলার দৃশ্যমান পয়েন্টে ভাস্কর্য এবং সৌন্দর্যবর্ধন করা, সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করে।

প্রাণসায়ের খালের সৌন্দর্যবর্ধন এবং পানি প্রবাহ নিশ্চিত করা, সাতক্ষীরা জেলার সকল হাসপাতাল এবং কমিউনিাট ক্লিনিকগুলো বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিত করা, সাতক্ষীরায় প্রাকৃতিক গ্যাসের ব্যবস্থা করা, প্রতিটি উপজেলায় শিশু পার্ক স্থাপন করা, ভোমরা স্থলবন্দরে বন্দর থানা স্থাপনের ব্যবস্থা করা, সাতক্ষীরা পৌরসভার মধ্যে বাইপাস সংলগ্ন আরও একটি সরকারি কবরস্থানের ব্যবস্থা করা, কামালনগর কবরস্থানের জায়গা সম্প্রসারণে জমি ক্রয়, সাতক্ষীরার জেলা মডেল মসজিদ ও উপজেলা মডেল মসজিদ দ্রুত নির্মাণ, পরিবহন টার্মিনাল স্থাপন করা, পৌর এলাকার যানজট নিরসনকল্পে জরুরী উদ্যোগ গ্রহণ।

সাতক্ষীরা থেকে যশোর পর্যন্ত সরাসরি পরিবহন ব্যবস্থা করাসহ ২৩ দফা দাবী তুলে ধরেন। এর মধ্যে অনেক দাবী পুরণে কাজ চলছে কিন্তু তা ধীরগতি। সাতক্ষীরা পৌর এলাকার নাগরিকদের সেবার লক্ষ্যে রয়েছে আরো ১৪ দফা দাবী দাবী সমূহ শোনার পর জেলা পরিষদের চেয়ারম্যান জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন
সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্থ্য করেন যে।

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে আলোচনা ও পরামর্শ
করে আপনাদের দাবী পূরণে ব্যবস্থা গ্রহণ করা হবে।” এসময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগতবিস্তারিত পড়ুন

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন