রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটারদের সাঁজ সাঁজ রব

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে কলারোয়ায় ভোট গ্রহনে সকল প্রস্তুতি সম্পন্ন

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে কলারোয়ায় ভোট গ্রহনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটারদের মধ্যে বিরাজ করছে সাঁজ সাঁজ রব৷

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, জেলা পরিষদ নির্বাচনে কলারোয়ায় ১৭২ জন জনপ্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করবেন। এ জন্য উপজেলা পরিষদে ২ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২ নং কেন্দ্রের ( উপজেলা পরিষদ, পৌরসভা ও ১০ টি ইউনিয়ন) ২ টি কক্ষে মহিলা সহ ১৪৬ জন ভোটার ও ৩ নং কেন্দ্রের ২ টি কক্ষে (কেঁড়াগাছি ও জালালাবাদ ইউনিয়নের মহিলা সহ ২৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্র ২ টির প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ( বিআরডিবি) এসএমএ সোহেল ও প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান।

সহকারী রির্টানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ। কলারোয়ার ভোট কেন্দ্রের আইন শৃংখলা সহ সার্বিক ভোট পরিচালনায় সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।

সার্বিক সহযোগীতায় থাকছেন থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা। এ ছাড়া নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য নির্বাচনী মাঠে থাকছেন জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের নিয়োগপ্রাপ্ত একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, ভিডিপি সহ মোবাইল টিমের সদস্যবৃন্দ। অনুরুপভাবে টহলে থাকছেন র‍্যাব সদস্যরা।

(১৭ অক্টোবর) সোমবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বলে জানা যায়। এ দিকে
আগামীকাল সোমবার(১৭ অক্টোবর) অনুষ্ঠিতব্য ভোটকে কেন্দ্র করে চেয়ারম্যান সহ সকল সদস্য প্রার্থীদের মধ্যে বিরাজ করছে সাঁজ সাঁজ রব। উপজেলা পরিষদ মোড়ে শোভা পাচ্ছে নির্বাচনে অংশগ্রহনকারি প্রার্থীদের রং- বে -রংয়ের কাপড়ে বেস্টিত অস্থায়ী অফিসে প্রতীক সম্বলিত ব্যানার আর ফেস্টুন।

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী, ভোটার ও সমার্থকদের উপস্থিতিতে উপজেলা পরিষদ মোড়ে বইছে নির্বাচনী হাওয়া। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম( প্রতীক মোটর সাইকেল) ও মোঃ খলিলুল্লাহ ঝড়ু( চিংড়ী মাছ)।

তালা-কলারোয়া ও আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা ইউনিয়ন নিয়ে গঠিত সংরক্ষিত ২ আসনের প্রতিদ্বন্দী নারী প্রার্থীরা হলেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোসলেম উদ্দীনের সহধর্মিনী রোকেয়া মোসলেম ( প্রতীক ফুটবল) ও মিসেস মাহফুজা সুলতানা রুবী ( দোয়াত কলম)। সাধারন সদস্য পদের প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন আলহাজ্ব শেখ আমজাদ হোসেন( টিউবওয়েল), মতিয়ার রহমান গাজী( অটোরিক্সা) ও আসিকুর রহমান মুন্না (তালা)।

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে অনান্য ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থীদের নাম ও প্রতীক জানা সম্ভব হয়নি। আগামীকাল সোমবার(১৭ অক্টোবর) অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস সকলের সহযোগীতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা