বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা আজ বুধবার ২৪ জানুয়ারি’২৪ অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। পুলিশ সুপার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন অধিকাংশ বিষয়ে তাৎক্ষনিক সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত সমাধান করার আশ্বাস দেন।

পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার ডিসেম্বর/২০২৩ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।

সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন।

১.শ্রেষ্ঠ তদারকী অফিসার (সার্কেল), মোঃ সাজ্জাদূর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরা।

২.শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা (বিশেষ সম্মাননা), নকীব পান্নু আহমেদ, এসআই (নিঃ), কালীগঞ্জ থানা, সাতক্ষীরা।

৩.শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা (বিশেষ সম্মাননা), মোঃ সিদ্দিকুর রহমান খান, এসআই(সঃ), পুলিশ লাইন্স, সাতক্ষীরা।

৪.শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা (ডিবি) পিন্টু লাল দাস, এসআই(নিঃ), জেলা গোয়েন্দা শাখা(ডিবি), সাতক্ষীরা।

৫.শ্রেষ্ঠ চৌকস অফিসার (ডিএসবি), শেখ হাবিবুর রহমান, এসআই (নিঃ),ডিএসবি, সাতক্ষীরা।

৬.শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা, মোঃ আলমগীর হোসেন, এএসআই (নিঃ), বুধহাটা তদন্ত কেন্দ্র, আশাশুনি থানা, সাতক্ষীরা।

৭.শ্রেষ্ঠ দফাদার, মোঃ শরিফুল ইসলাম, দফাদার, ০৩ নং সখিপুর ইউনিয়ন, দেবহাটা থানা, সাতক্ষীরা।

৮.শ্রেষ্ঠ চৌকিদার, শিবপদ দাস, ০৩ নং সরুলিয়া ইউনিয়ন, ০৫ নং ওয়ার্ড, পাটকেলঘাটা থানা, সাতক্ষীরা।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ডাঃ মোঃ সুমন হোসেন, মেডিকেল অফিসার, পুলিশ লাইন্স হাসপাতাল, সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।

একই রকম সংবাদ সমূহ

একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮বিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী