বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-৫৫০ এর নির্বাচনী

 সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস
শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-৫৫০ এর নির্বাচনী বিশেষ সাধারণ সভা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ)  বেলা ১২ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস
টার্মিনালে নির্বাচনী বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি
বলেন, “আপনারা শ্রমিক সকলে একে অপরের ভাই-ভাই। তবে কেন আপনাদের মাঝে এত
হানাহানি দ্বন্দ। আপনারা কারও দ্বারা প্রভাবিত হবেন না। আপনারা কারও
মাথায় লাটি মারবেননা। সেও তো আপনার ভাই। এই শ্রমিক ইউনিয়নের যন্ত্রণা
অনেক দিনের। এ সমস্যার সমাধান হওয়া উচিত। এখানে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ
নির্বাচন হবে ইনশাল্লাহ। তবে নির্বাচনের পূর্বেই দুই গ্রুপের পক্ষ থেকে
মামলা তুলে নিতে হবে। তিনি আরো বলেন, বিশে^ কেউ পারেনি কোন জাতিকে
ঐক্যবদ্ধ করতে, শুধু বঙ্গবন্ধু পেরেছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করতে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস- মিনিবাস মালিক
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো.
গোলাম মোরশেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন’র কাযকরী সভাপতি মো.
আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা
বিভাগীয় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সেলিম রেজা মিঠু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর
সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের আহবায়ক মো. আব্দুল্লাহ
সরদার, বাস মালিক সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান খান চোধুরী, জেলা মোটর
শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক
আক্তারুজ্জামান মহব্বত, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, মটর
শ্রমিক আব্দুস সালাম প্রমুখ। আলোচনা সভা শেষে জেডিএলের নেতৃবৃন্দ ও মটর
শ্রমিকদের মতামতের ভিত্তিতে আগামী ২৭ মে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস, কোচ
ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-৫৫০ এর নির্বাচন অনুষ্ঠিত
হবে। সে লক্ষ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এসময় বাস
মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোটর শ্রমিকরা
উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোটর শ্রমিক নেতা মো.
হামিদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি)বিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
  • বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত