শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা হাসপাতালে স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায়- এমপি আশু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় সদর হাসপাতাল’র কনফারেন্স রুমে সিভিল সার্জন কাম-তত্ত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু ‘র সভাপতিত্বে জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরোয়ার হোসেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ানরুস্তম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, পৌর মেয়র কাজী ফিরোজ হাসান, বিএমএ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ প্রমুখ।

এসময় এমপি আশরাফুজ্জামান আশু তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলা হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির আমার প্রথম সভা আমি চাই এখানে মানুষ ভালোভাবে সেবা পাক এবং হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখতে হবে। মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে আমার জেলায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আন্তরিকভাবে দেখবেন।

এ জেলার মানুষের সেবার জন্য টেকনিশিয়ান সহ উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতি প্রদান করবেন। সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে সকলের নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে অতিরিক্ত কেবিন বরাদ্দ করার কথা বলেন এখানে আরো একজন মুক্তিযোদ্ধা ও একজন সামাজিক ব্যক্তি সেবার স্থান পাবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, রাবেয়া পারভিন, ডা. সুশান্ত ঘোষ, সদর হাসপাতালের আর এমও ডা. শেখ ফয়সাল আহমেদ, স্বাস্থ্য প্রকৌশলী কাজী জাকারিয়া, ব্র্যাকের প্রতিনিধি মোঃ সোহেল রানা, নার্সিং সুপারভাইজার শেফালী সরকার ও সদর সদর হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ, স্বাস্থ্য শিক্ষা বীদ ভোলা নাথ বৈদ্যপ্রমুুখ।

জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আলোচ্য সুচির মধ্যে ছিল-জনবল সম্পর্কিত আলোচনা, ক্যান্টিন বি এমএ ভবন সম্পর্কিত আলোচনা, প্যাথলজি সম্পর্কিত আলোচনা, হাসপাতাল নিরাপত্তা সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যন্তরে অটোরিক্সা পার্কিং,দালাল, অ্যাম্বুলেন্স সম্পর্কিত আলোচনা, হাসপাতাল ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় সাতক্ষীরা জেলা হাসপাতাল ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরর মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. মুক্তাদির তামিম।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন