বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১০ অক্টোবর

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা-৭৬৪) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় নারিকেলতলাস্থ ইউনিয়নের চত্বরে শেখ মিলন রহমানের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ যুগ্ম সাধারন সম্পাদক মো. আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার।

বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রকিব, সদস্য আব্দুল কুদ্দুস, মজনু রহমান, শাহজাহান আলী, মোঃ খবির উদ্দীন প্রমুখ।

সভায় সকল সদস্যদের সম্মতিতে বিগত কমিটির বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব গৃহীত ও অনুমোদিত হয় এবং সবর্সম্মতিতে গঠনতন্ত্রের ৩২” ছ” ধারা মোতাবেক মো. খবির উদ্দীনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া শ্রমিকদের সম্মতিতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্য বিশিষ্ট্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি আগামী ১০/১০/২০২৪ তারিখ অত্র সংঘটনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের দিন নির্ধারণ করেন।

সাধারণ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের সংগঠন শ্রমিকরা পরিচালনা করবেন। একটি সংগঠন চালাতে অবশ্যই নির্বাচন দিতে হয়। নির্বাচন ব্যবস্থা ছাড়া স্বৈরাচারী পন্থা হিসেবে পরিগনিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান