সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন, সাতক্ষীরা: ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারী ও কিশোরীদের সাথে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের নির্বাচিত ১৮টি নারী ও কিশোরী গ্রুপের মোট ৬০ জন সদস্য।

ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসে ১৯ ও ২০শে মে (রবিবার ও সোমবার) ২দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় আলোচ্য বিষয় ছিল, সংস্থা ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, নারী ও কিশোরীরা যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা সম্পর্কে জানতে পারবে।

নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সেবা প্রদানকারী স্থান/প্রতিষ্ঠান সম্পর্কে, এবং নারী ও কিশোরীদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস করার প্রক্রিয়া ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়া কমিউনিটিতে কিশোরী হিসেবে তার বয়ঃসন্ধিকালিন পরিবর্তন, শিশু সুরক্ষা, শরীরের সীমানা, মাসিক কালীন সময়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মেহেদী হাসান, সমাজকর্মী মো. সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় সার্বিকভাবে সহযোগিতা করেন নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো: মনির হাসান, হুমায়রা জামান এবং সালাউদ্দিন রানা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক