রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার জরাজীর্ণ সড়কে জনভোগান্তি, সংস্কারের দাবি

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রথম শ্রেণির পৌরসভার অধীন ৭নং ওয়ার্ডের ভাঙাচোরা সড়ক ও জরাজীর্ণ কালভার্টে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এসব সড়ক সংস্কারের জন্য বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগ রয়েছে, সামান্য বৃষ্টিতেই এসব সড়কে দুই থেকে আড়াই ফুট পানি জমে যায়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা দাবি করেছেন, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও উন্নয়ন সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ইটাগাছা পুলিশ ফাঁড়ির সামনে থেকে হাসান হোসেনের মসজিদ পর্যন্ত, কুকরালী মোড় থেকে ফুলতলা পর্যন্ত, আহম্মেদ আলীর বাড়ি থেকে বাগবাটি কালী মন্দির পর্যন্ত, রাজ্জাকের মোড় থেকে পাঁচ আনি পর্যন্ত, ওয়াজেদের মোড় থেকে প্রাথমিক স্কুল পর্যন্ত, কাশেম পাগলের মোড় থেকে পাগলগাড়া পর্যন্ত এবং ঘড়িবিলা মোড় থেকে আলমের বাড়ি পর্যন্ত সড়কগুলোর বেহাল দশা।
খড়িবিলা গ্রামের বাসিন্দা ইউসুফ আলী বলেন, ‘আমরা প্রথম শ্রেণির পৌরসভায় বাস করলেও উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। ছেলেমেয়েরা স্কুলে যেতে প্রচÐ ভোগান্তির শিকার হচ্ছে। দ্রæত সংস্কার না হলে দুর্দশা আরও বাড়বে।’
স্থানীয় ভ্যানচালক মো. সুমন বলেন, ‘এখন এই রাস্তাগুলো দিয়ে ভ্যান চালানোই কষ্টকর। ভ্যান নষ্ট হয়ে যায়। দ্রæত সংস্কার হলে গ্রামবাসীর অনেক উপকার হবে।’
স্কুলগামী শিক্ষার্থী সাজ্জাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘৩-৪ বছর ধরে এই সড়কের সমস্যায় ভুগছি। স্কুলে যেতে প্রচÐ অসুবিধা হয়। চেয়ারম্যান-মেম্বাররা শুধু ভোটের সময় আসেন। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রæত ব্যবস্থা নিক।’
এলাকাবাসীর দাবি, দ্রুত উদ্যোগ নিয়ে জরাজীর্ণ সড়ক ও কালভার্ট সংস্কার না করলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব