বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর-আশাশুনি আসন একীভূতকরণের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলাকে একীভূত করে একটি সংসদীয় আসন গঠনের সরকারি প্রজ্ঞাপনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে স্মারকলিপি দিয়েছে শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এ স্বারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, শ্যামনগর ভৌগোলিকভাবে বিস্তীর্ণ, জনবহুল এবং জলবায়ুগতভাবে ঝুঁকিপূর্ণ একটি উপজেলা। দীর্ঘদিন ধরে জনগণের স্বার্থে এটি স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে থাকার দাবি জোরালো ছিল। কিন্তু আশাশুনির সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত স্থানীয় জনগণের মতামতের পরিপন্থী। এতে জনদুর্ভোগ বাড়বে, প্রশাসনিক সেবা প্রদান জটিল হবে এবং উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

স্মারকলিপি প্রদান শেষে উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর ১৯৭১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রায় ৩৯ বছর শ্যামনগর একটি স্বাধীন সংসদীয় আসন ছিল। কিন্তু ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক উদ্দেশ্যে সাতক্ষীরার পাঁচটি আসনকে চারটিতে রূপান্তর করে। বর্তমানে আবারও শ্যামনগর-আশাশুনি একীভূত করার সিদ্ধান্ত সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা, যা জনগণের স্বার্থের বিরুদ্ধে। তিনি আরও বলেন, শ্যামনগরকে আলাদা আসন বা সাতক্ষীরা-৫ হিসেবে ঘোষণা করতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে পূর্বের নিয়মে শ্যামনগর-কালিগঞ্জ আসন বহাল রাখতে হবে।

স্থানীয়রা এ সিদ্ধান্তের বিরোধিতা করে জানান, শ্যামনগর একটি নদী-বিধৌত ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকা। এ অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতিমধ্যেই ভোগান্তিতে রয়েছেন। এর সঙ্গে আশাশুনিকে একীভূত করলে জনসাধারণের যোগাযোগব্যবস্থা আরও ব্যাহত হবে এবং প্রশাসনিক সেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা শহিদুল ইসলাম, উৎসর্গ সোসাইটির চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, ছাত্র প্রতিনিধি মাছুম বিল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল