রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।

সংসদ সদস্যসহ জেলার উর্দ্ধতন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা প্রশাসকসহ উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রখ্যাত গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।

শুক্রবার বিকেলে লেকভিউ কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-এলাহী, সূরযের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জিএম মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, এড. দিলীপ কুমার দেব, কালিদাস রায়, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, এড. খায়রুল বদিউজ্জামান, শামীম পারভেজ, ডা. মহিদার রহমান, এসএম আকরামুল ইসলাম, মেহেদি আলী সুজয়, বেলাল হুসাইন, আশরাফুল ইসলাম খোকন, বরুণ ব্যানার্জী, মোশাররফ হোসেন, আহসানুর রহমান রাজীব, শেখ তানজির আহমেদ, আব্দুস সামাদ, সহিদুল ইসলাম, কৃষ্ণমোহন ব্যানার্জী, আসাদুজ্জামান সরদার, আব্দুল মমিন, জামালউদ্দীন, গাজী ফরহাদ, এস এম বিল্পব, আলী মোক্তাদা হৃদয়, সোহবার হোসেন, আমিনুর রহমান, আবু সাঈদ, নাজমুস সাদাত জাকির, জুলফিকার আলী জিন্নাহ, হাবিবুর রহমান সোহাগ, হোসেন আলী, এস এম তৌহিদুজ্জামান, শহীদুজ্জামান শিমুল, রায়হান সিদ্দিকী, আব্দুর রহমান, সানজিদুল হক ইমন, হাসান গফুর, রেজাউল ইসলাম বাবলু, বোরহানউদ্দীন বুলু, তৌফিকুজ্জামান লিটু, নাজমুল আলম মুন্না, ইদ্রিস আলী, সাইফুল আযম খান মামুন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোহাম্মদ আলী সুজন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ দেড় শতাধিক সাংবাদিক।

ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরা ও সরকারের গঠনমুলক সমালোচনায় গণমাধ্যমের অপরিসীম ভূমিকা রয়েছে। সাতক্ষীরার সাংবাদিকদের সাংবাদিকতায় গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে। এধারা ইতিবাচকভাবে চলবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব