বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সাতক্ষীরা ব্লাড মিডিয়া’ এবং ‘আমরা২৭ সাতক্ষীরা’র সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ব্লাড মিডিয়া এবং আমরা সাতাশ সাতক্ষীরা এর উদ্যোগে করোনা ভাইরাস হতে সুরক্ষার জন্য মাস্ক ও লিফলেট বিতরন করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদে জুম্মার নামাজে আগত মুসল্লিদের মাঝে এসব বিতরণ করা হয়।

আমরা সাতাশ সাতক্ষীরা এর সভাপতি শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোস্তানসির বিল্লাহ।

মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতা মুলক বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক শেখ ফারুকুজ্জামান ডেভিড।

এসময় সংগঠনের অন্যতম সমন্বয়ক মোঃ তরিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ কবির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহসিনুল ইসলাম, সদস্য মোশফেক উস সালেহিন, মুফাস্সিনুল ইসলাম তপু প্রমুখ উপস্থিত ছিলেন।

জু্ম্মা নামাজ শেষে সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শফিউল্লাহ ফুয়াদ করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে খাস দোয়া পরিচালনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ