শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে প্রথম ‘স্পন্ডাইলোলিস্থেসিস’ অস্ত্রপাচার

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো মেরুদণ্ডের স্পন্ডাইলোলিস্থেসিস (মেরুদণ্ডের হাড়ের স্থানচ্যুতি হয়ে পা অবশ হয়ে যাওয়া) অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে।

সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ডা. মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে একটি দল অস্ত্রপাচারটি করেছেন। অ্যানেস্থেসিয়ায় ছিলেন ডা. আশরাফুল আলম রনি। সোমবার (৮ জুলাই) প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এই অস্ত্রপাচারটি।

দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে একটি স্বতন্ত্র স্পাইন ইউনিট চালুর দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, স্বতন্ত্র স্পাইন ইউনিট হলে প্রান্তিক অঞ্চলের মানুষ মেরুদণ্ডের জটিল এবং ব্যয়বহুল চিকিৎসা স্বল্প খরচে করাতে পারবেন।

এ বিষয়ে ডা. মাহমুদুল হাসান পলাশ জানান, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

তিনি জানান, ‘স্বতন্ত্র ইউনিট ছাড়া লোকবল, যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার, অপারেশনের সিডিউল পাওয়া কষ্টকর ব্যাপার। স্পাইন সার্জারি ইউনিট ছাড়া স্পাইন বিভাগ চালু করা যাচ্ছে না। বহিঃবিভাগ চালু না করলে রোগী হাসপাতালে ঢুকবে কী করে!’

এদিকে সরকারি হাসপাতালে এমন ব্যয়বহুল চিকিৎসা স্বল্প খরচে করাতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন রোগীর স্বজনরা।

রোগীর স্বজন ডা. আজমল হোসেন জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেই আমার চাচীর চিকিৎসা করাতে পেরেছি। এতে একদিকে যেমন ব্যয় কম হয়েছে, অন্যদিকে ভোগান্তিও কমেছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা