বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ল’কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট হাসনা হেনা খানের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে সাতক্ষীরা ল কলেজের আয়োজনে কলেজের এমএ গফফার হলে সাতক্ষীরা ল কলেজের পিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু সাঈদ, অ্যাডভোকেট প্রণব কুমার সরকার, আলহাজ্ব এডভোকেট ফজলুর রহমান, এডভোকেট আ ক ম সামসুদ্দোহা খোকন, এডভোকেট মাগফুর রহমান, এডভোকেট জাহাঙ্গীর আলম বাপ্পী, মরহুমা এডভোকেট হাসনা হেনা খানের একমাত্র পুত্র বিথার রবিউল খান, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এডভোকেট শহীদ হাসান বাবু, এডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক), এডভোকেট ফেরদৌসী ইফতেখার (লুসী), অ্যাডভোকেট শেখ তোহা কামাল উদ্দীন (হীরা), অ্যাডভোকেট নাজমুন নাহার (ঝুমুর), এডভোকেট এস এম শরীফ আজমীর হুসাইন (রোকন), অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা সুমি, এডভোকেট মিজানুর রহমান, সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু, সাতক্ষীরা ল কলেজ এসোসিয়েটস এর সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাহিদুজ্জামান, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আসমাউল হুসনা স্মৃতি, বিকাশ কুমার চক্রবর্তী প্রমুখ। স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক প্রয়াত অ্যাডভোকেট হাসনা হেনা খান একজন সাদা মনের মানুষ ছিলেন। তার এ অকাল মৃত্যুতে সাতক্ষীরা ল কলেজ সহ বিভিন্ন মহল শোকাহত।

অ্যাডভোকেট হাসনা হেনা খান তার কর্ম ও গুণের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। তার রেখে যাওয়া শিক্ষা ও অনুপ্রেরণার উপর আলোকপাত করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে অনেক বক্তা কেঁদে ফেলেন। বক্তারা তার সামাজিক আন্দোলন ও কর্মজীবনের স্মৃতি, জনকল্যাণমূলক কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হবে উল্লেখ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা কলেজের প্রভাষক এডভোকেট হাসনা হেনা খানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. মুহা: মুনিরুউদ্দীন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আজগর হোসেন।

এসময় সাতক্ষীরা ল কলেজের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী সম্মানিত শিক্ষক মন্ডলী, কলেজ গভর্নিং বডির সকল সম্মানিত কর্মকর্তা, আইনজীবীগণ, কলেজের এসোসিয়েট মেম্বরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন