বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরের গদাইবিলে আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি দখলের অভিযোগ

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরায় আদালতের নিষেধাঞ্জা অমন্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে সাতক্ষীরা সদরে ১ নম্বর ওয়ার্ডের গদাইবিলে এই ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মোঃ আব্দুস সালাম সরদার ৯৯৯ লাইনে ফোন করে খবর পেয়ে পুলিশ গিয়ে দখল চেষ্টাকারীদের হাটিয়ে দেয়। পুলিশ ঘটনা স্থান থেকে চলে যাওয়ার পর আবারও দখলের চেষ্টা করে।

অভিযোগ সূত্রে জানাযায়, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া গদাইবিল এলাকার স্থায়ীয় বাসিন্দা মৃতঃ ইনতাজ আলী ছেলে মোঃ আব্দুস সালাম সরদার ওয়ারেশ সূত্রে প্রাপ্য হইয়া ১০১ কাটিয়া মৌজারএস.এ ১২০২ খতিয়ানেরএস.এ দাগ ৯৬৬ এবং আর.এস ২৬২৫ নং খতিয়ানে ৭০৮৯, ৭০৯৩ দুই দাগে মোট ১০ শতক জমি শান্তিপূর্ন ভাবে দীর্ঘ যুগধরিয়া ভোগ দখল করিয়া আসিতেছেন।

এলাকাবাসী জানান নিরীহ মোঃ আব্দুস সালাম হত দরিদ্র ও কাটমিস্ত্রী পিতার সম্পত্তি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হইয়া খাজনাদি পরিশোদ করিয়াশান্তিপূর্ন ভাবে ভোগদখল করছে। তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করিতে থাকিলে এলাকার সন্ত্রাসী, বাহিনীর একই এলাকার মৃত মফেজ আলীর পুত্র মন্তাজ আলী ও এর তিন সন্তান আনারুল, আক্তারুল, মনিরুলসহ আর ৪/৫ উক্ত তপশীল সম্পত্তিতে মোঃ আব্দুস সালাম ও তার পরিবারকে চিরতরে নিচিন্থ’ করে জোবর দখলের পায়তারা করিতেছে।

রক্তক্ষয়ী সংঘর্ষে ও জোবর দখলে আশাঙ্খায় মোঃ আব্দুস সালাম জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরা পি- ১৪৭২/২৩ ধারা ১৪৫ মামলা দায়ের করে। সাতক্ষীরা সদর থানায় স্থিতিবাস্থ বজায় রাখার আদেশ প্রদান করার ও কাটিয়া পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে উভয় পক্ষকে লিখিত নোটিশ জারী করে।

সন্ত্রাসী মন্তাজ বাহিনীর ভাড়াটিয়া গুন্ডা বাহিনী অত্যাধনিক অস্ত্র সজ্জিত হইয়া উক্ত তপশীল সম্পত্তিতে পাকা স্থাপনা করিবার উদ্দেশ্যে ইট বালি নিয়ে কাজ শুরু করে। এ সময় আব্দুস সালামের পরিবার বাঁধা প্রদান করিলে তাদেও হত্যা,গুম ইত্যাদি হুমকী দিলে প্রাণের ভয়ে তারা দৌড়ে পালিয়ে যায়।

প্রতিবেশিরা জানান, বিজ্ঞ আদালতে ও থানায় আদেশ অমান্য করিয়া মন্তাজ বাহিনীর অস্ত্রের সহায়তায় পাকা স্থাপনা কাজ করিতে থাকে। তারাবলে দেশে আইন বলে কিছু নেই। তারা আইনের তোয়াক্কা করেনা।

এলাবাসী আরও জানান মন্তাজ বাহিনী এলাকার হত দরিদ্র ও নিরিহ মানুষের জমি-সম্পত্তি ভূয়া দলিল সৃষ্টি করিয়া নিজের নিজের দখলে নিয়ে ক্যাডারী সন্ত্রাসী বাহিনী সহযোগিতায় অন্য লোকের কাছে বিক্রি করিয়া কোটি কোটি মালিক বনে গেছে। এলাকাবাসী তাদের এই অপকর্মের আশু প্রতিকার চেয়ে প্রসাশনের সুদৃষ্টি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে কাঁটিয়া ফাঁড়ির এ এস আই নজরুলর ইসলাম জানান, আমি গতোকাল ঘটনাস্থলে যাওয়ার পর কাজ বন্দ করে দিয়েছি। আদালতের মামলা চলছে আমরা এ বিষয়ে দুপক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ করছি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী