শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওই শপথ অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

শপথ গ্রহণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

শপথ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা গ্রাম আদালত পরিচালনা কমিটির মেম্বার মো. আবু সাইদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টি নেতা কায়সারুজ্জামান হিমেল, জাতীয় পার্টি নেতা নূর মোহাম্মদ হোসেন ও জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতিসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

শপথ পরবর্তী নব নির্বাচিত চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফকে ফুলেল শুভেচ্ছা জানান।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়