বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সাতক্ষীরার ৩ ছাত্রনেতা

জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ২৬০ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সাতক্ষীরা ৩ নেতা।
গত শনিবার (১৫ জুন) দুপুরে এই কমিটির নাম ঘোষণা করা হয়। যেখানে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সেখানে মো. রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

ওই কমিটিতে স্থান পাওয়া সাতক্ষীরা জেলার ৩ নেতা হলেন- যুগ্ম সম্পাদক পদে শ্যামনগরের ফারুক হোসেন (ঢাকা বিশ্ববিদ্যালয়), যুগ্ন সম্পাদক পদে কলারোয়ার মো. রাকিবুল হাসান পলাশ অয়ন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ও সহ.সাধারণ সম্পাদক পদে সাতক্ষীরা সদরের সাইদুল হোসেন সাঈদ (ঢাকা কলেজ)।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তিনি জানান, দেশ ও দেশের মানুষের কল্যাণ রাজনীতি করে বিএনপি। বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল। রাজপথের আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নতুন নেতৃত্ব পরীক্ষিত।

উল্লেখ্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিত ৪১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১১ জনকে। সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে ৫৩ জনকে। এছাড়া আরও বেশ কয়েকটি পদে নাম দেয়া হয়েছে।
ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াকে, সিনিয়র যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক করা হয়েছে শ্যামল মালুমকে, সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আমানউল্লাহ আমানকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!