সাতক্ষীরা সদর উপজেলায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরন


সাতক্ষীরা সদর উপজেলায় ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ই মার্চ) বেলা ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল গনি, উপসহকারি কৃষি অফিসার অমল ব্যাণার্জী, আব্দুল আলিম প্রমুখ।
এসময় সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় সেরা স্টল সজ্জিত করণে ধুলিহর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফসানা আইরিনসহ ৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। উল্লেখ গত ৯ই মার্চ ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন


