শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ দুইজন আটক

আবু সাঈদ, সাতক্ষীরা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সাতক্ষীরা সদর থানায় আগুন লুটপাট চালায় দূর্বত্তরা। এসময় সাতক্ষীরা সদর থানা থেকে লুট অস্ত্র গুলিসহ দুইজনকে আটকে করেছে র‍্যাব।

৩১ আগস্ট (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের অভিযানে সাতক্ষীরার সুলতানপুর এলাকা থেকে ২টি ওয়ান শুট্যারগান, একটি বিদেশী পিস্তল, চরাউন্ড গুলি, এমএম গুলি ১৫ রাউন্ডসহ সদর থানা থেকে পুড়িয়ে দেওয়া ২টি মোটরসাইকেলের অবশিষ্ট কিছু অংশসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন, সুলতানপুর গ্রামের মো. আব্দুল মজিদ গাজীর পুত্র ফরহাদ হোসেন (২৭) ও একই এলাকার শেখ সাখাওয়াত হোসেন পুত্র মোঃ মেহেদী হাসান (২১)।

বিষয়টি নিশ্চত করে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে কোম্পানী কমান্ডার মো. ফয়সাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে কতিপয় দৃষ্কৃতিকারী সাতক্ষীরার বিভিন্ন থানায় আগুন দিয়ে অস্ত্র গোলাবারুদ লুটকরে। লুটকৃত অস্ত্র ও গুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য মো. ফরহাদ হোসেনের বাড়ির রান্নাঘরের মাটি ঘুরে পুতে রাখা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের সাতক্ষীরা সদর থানায় দেশের প্রচলিত অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ