সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির বিরুদ্ধে অভিনব কাইদায় চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। দলিলের পাতার এক কর্ণারে সাংকেতিক চিহ্ন থাকে সেটা ব্যাবহার করে প্রতিটি দলিল সম্পাদনে সমিতির নামে অতিরিক্ত তিন হাজার করে টাকা আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে।

অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দুর্নীতি, অফিসের নাম করে সরকারি রাজস্বের অতিরিক্ত অর্থ আদায় করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকারও অধিক আদায় করছেন জমির ক্রেতারদের নিকট থেকে। দলিল লেখক সমিতির নামে এবং অফিসের নাম করে এই অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

সাতক্ষীরা পৌরসভা এলাকার জমি কবলা দলিল প্রতি ১ লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ১১৫০০ টাকা। সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ১৪৫০০ হাজার টাকা। ইউনিয়নের ভিতর জমির কবলা দলিল প্রতি ১লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ৭০০০ হাজার টাকা সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ১০০০০ টাকা। হেবা দলিলে সরকারি রাজস্ব আসে ৫৫০০ সেখানে ক্রেতারদের কাজ থেকে আদায় করে ৮৫০০ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল করতে আসা গ্রহিতা জানান, আমি সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমির দলিল করার জন্য আমার থেকে দলিল লেখক সমিতির কথা বলে ৩০০০টাকা অতিরিক্ত নিয়েছে। আমি জানতে চাইলাম দলিল লেখক সমিতির জন্য কেন টাকা দেব তখন দলিল লেখক বললেন এখানে দলিল লেখক সমিতির টাকা না দিলে কোনো দলিল রেজিস্ট্রি হবে না।

আমি সরকারি রাজস্ব দিয়ে জমির দলিল করবো কিন্তুু বাড়তি টাকা ছাড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল হয় না। আমরা সাধারণ মানুষ দলিল লেখক সমিতির বাড়তি টাকা নেওয়া বন্ধের জোর দাবি জানাচ্ছি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা পৌর এলাকার কবলা দলিল প্রতি ১লক্ষ টাকার দলিলে সরকারি রাজস্ব আসে ১১৫০০ টাকা কিন্তু আমরা নিয়ে থাকি ১২৫০০ টাকা এই ছাড়া আমরা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা নেইয়া হইনা। আপনি সরাসরি এসে কথা বলেন সেটাই ভালো হবে।

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহাবুব উল্লাহ বলেন, আমরা দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা নেয়া হয়না। অতিরিক্ত টাকা যদি দলিল লেখক সমিতির নামে কোন দলিল লেখক নিয়ে থাকে তাহলে আপনি থানায় অভিযোগ করতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী