শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরে ঈগল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী মীর রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা-২আসনে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীক পেয়েছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী তফসিল অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক সাতক্ষীরায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলার ৪টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর নিকট থেকে ঈগল প্রতীক গ্রহণ করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান।

ঈগল প্রতীক পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সাংবাদিকদের সামনে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ঈগল প্রতীক চেয়েছিলাম। মহান আল্লাহর রহমতে সেই ঈগল প্রতীক পেয়েছি। আমার সদর নির্বাচনী এলাকার মানুষদের আমি অত্যন্ত ভালোবাসি। আমার সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আমার আস্থা আছে। আমি গত ১০ বছর জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমার সদর নির্বাচনী এলাকায় নিরলসভাবে পরিশ্রম করে যে উন্নয়ন করেছি এবং সার্বক্ষণিক আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি ইনশাল্লাহ আবারও আমি বিপুল ভোটে জয়লাভ করবো। আমার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে বলছি আমি কারও প্রতি কোন রাগ বা অভিমান নেই। আমি কোন হিংসার্থক বা প্রতিহিংসার্থক রাজণীতিতে বিশ্বাসী নই। আমি সবাইকে নিয়ে সদর নির্বাচনী এলাকার মানুষের চাওয়া পাওয়া পূরণে আমার অসমাপ্ত কাজ শেষ করবো। আমার সদর নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী, সমর্থক, সাধারণ ভোটার ও আমার শুভাকাঙ্খীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাতক্ষীরার উন্নয়নে কাজ করবো।”

এসময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস