বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান গুলিবিদ্ধ

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান ও সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান মোশাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১২টার দিকে সাতানী শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, অধ্যক্ষ ফজলুর রহমান মোশা কাজ শেষে কলেজ থেকে বাড়ির উদ্দেশ্য মোটরসাইকেল যোগে বাইরে আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিছন থেকে গুলি ছোড়ে। তার আগে দুর্বৃত্তদের গুলি করার প্রস্তুতি অধ্যক্ষ ফজলুর রহমান মোশা মোটরসাইকেলের লুকিং গ্লাসে দেখতে পেয়ে তিনি মোটরসাইকেল থেকে নেমে পড়েন। এতে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যচ্যুত হয়ে তারপায়ে লাগে। এরমধ্যে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত ডাক্তার অস্ত্রোপচার করে গুলি বের করেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-এ-খুদা অপারেশন থিয়েটার পরিদর্শন
করে জানান তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

গুলির ঘটনা শুনে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম কাইয়ুম এবং সাতক্ষীরা জেলা পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান সাতক্ষীরা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটার পরিদর্শন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক