শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার উদ্যোগে “ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪” শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

স্মৃতি লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন।দ্বিতীয় স্থান অর্জন করেন বিভাগের পদার্থ বিজ্ঞান মাসুদ রানা এবং তৃতীয় হন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী সালেহা জান্নাত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকারী পরিষদ ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ড.শাহিনুর ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান,শহর অফিস সম্পাদক নুরুন্নবী শহর সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, শহর মিডিয়া সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন বলেন ”এই জুলাই আন্দোলন কোনো একেক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন মুক্তিকামী ছাত্র-জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন”।

তিনি আরও বলেন,আগামীতেও ছাত্র বান্ধব সকল আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থাকবে। কাঁধে কাঁধ মিলিয়ে সকল ছাত্র-জনতা এক হয়ে আগামী দিনের বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন

মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন

‘আইনের অঙ্গনে প্রজ্ঞা, ক্রিকেটের মাঠে শ্রেষ্ঠত্ব’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আইনজীবীদের ক্রিকেটবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের নতুন বাজার থেকে পশ্চিমপাড়া রাস্তাটির বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
  • আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যু, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ
  • সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি
  • সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ
  • ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি
  • সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু