বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি কলেজের দূর্ণীতিবাজ অধ্যক্ষ শিহাবউদ্দীনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সিটি কলেজের অর্থ আত্মসাৎকারী ও দূর্ণীতিবাজ অধ্যক্ষ ড. শিহাবউদ্দীনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ও কলেজের শিক্ষক-কর্মচারীরা।

রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সিটি কলেজের সামনের সাতক্ষীরা-যশোর মহাসড়কে কলেজের উপাধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও বিএম ইউনুছ আলীর সঞ্চালনায় বিক্ষাভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা সিটি কলেজের সহ-অধ্যাপক তপন কুমার দে, তরুন কান্তি সানা, মনিরুজ্জামান, আরিফ হোসেন, সিরাজুল ইসলাম, সফিউর রহমান, আরিফ হোসেন, কাশেম আলী গাজী, শেখ আব্দুল ওয়াদুদ, ড. আব্দুল আজিজ, প্রভাষক আজিম খান শুভ, শামসুর রহমান স্বপন, সৈয়দা সুলতানা শীলা, শিমুল হোসেন, কলেজে প্রধান অফিস সহকারী মশরুর রহামন, ছাত্র হাসানুল বান্না, খালিদ বিন ওয়ালিদ, নাফিস হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ২০২২ সালের ২৭ ডিসেম্বর সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ড. মোঃ শিহাবুদ্দিন প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। চরম অনিয়ম-বিশৃংখলার মাধ্যমে কলেজকে দলীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে একনায়কতান্ত্রিকভাবে কলেজ পরিচালনা করেন। সর্বশেষ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ^বিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীর ভর্তির সোনালী সেবার সম্পূর্ণ টাকা আত্মসাত করে তাদের ভর্তি একেবারেই অনিশ্চিত করে ফেলেছেন। তাছাড়া তিনি বর্তমানে প্রায় ২০/২৫ দিন কলেজে না এসে কলেজেকে চরম বিশৃঙ্খলার মধ্যে ফেলে রেখেছেন। তিনি করেজে যোগদানের পর থেকে কলেজের কোন হিসেব তিনি দেননা। এই কলেজে কোন অর্থ কমিটি, অডিট কমিটি নেই। এই কলেজে কোন জবাবদিহীতা নেই। অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন কতিপয় শিক্ষকের যোগসাজসে স্বেচ্ছাচারীতার মাধ্যমে এই কলেজকে পরিচালনা করছেন।
বক্তারা আরো বলেন, এর আগে গত ১৯ আগস্ট অধ্যক্ষ ড. শিহাব উদ্দীনের পদত্যাগ দাবিতে শিক্ষক ও কর্মচারিবৃন্দের স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র কলেজের বর্তমান সভাপতি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে পেশ করা হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা ব্যহণ করা হয়নি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি তিনি সেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে এর থেকে বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবো।
তবে এ বিষয়ে কলেজের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ