বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-২ আসনে ঈগল পাখি প্রতীকে নির্বাচনী গণসংযোগ

মাহফিজুল ইসলাম আককাজ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল পাখি প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের পলিটেকনিক মোড়, কদমতলা, যুবরাজপুর, মথুরাপুর, থানাঘাটা, ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় নির্বাচনী পথসভার বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, “আমার সদর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ নিজ উদ্যোগে স্বতঃস্ফুর্তভাবে মাঠে নেমেছে। আমার সদর নির্বাচনী এলাকার
মানুষদের আমি অত্যন্ত ভালোবাসি। আমার সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আমার আস্থা আছে। তাদের প্রচারণায় সাতক্ষীরা-২ আসনে ঈগল পাখি প্রতীকের গণজোয়ার বইছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, যুব নেতা মীর মহিতুল আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য যুব নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক এম সুশান্ত, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, সাইদুর রহমান অপু, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, রিজভী আহমেদ প্রমুখ।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!