মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলমের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএমজেপি প্রার্থী রুবেল গাইন

সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা: শহীদুল আলমের ফুটবল প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি)মনোনীত প্রার্থী রুবেল গাইন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কার্যক্রম চালিয়ে আসছিলাম। ইতোমধ্যে নির্বাচনের দিনও ঘনিয়ে আসছে। কিন্তু সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) এর সাধারণ ভোটার এবং উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একই সাথে সাতক্ষীরা-৩ আসনের জনপ্রিয় এবং গরিবের ডাক্তার খ্যাত চিকিৎসক স্বতন্ত্র প্রার্থী ডা: শহীদুল আলমের পক্ষে সমর্থন দিচ্ছি।

তিনি আরো বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমার নেতাকর্মীদের জানাতে চাই আপনারা কোনভাবেই মন খারাপ করবেন না। বৃহত্তর স্বার্থে আমার এই ক্ষুদ্রতম ত্যাগটিকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে মনে করি। আমার এই ত্যাগে কেউ বিভ্রান্ত হবেন না। বিগত সময়ে যে ভাবে আমি আমার আসনের সাধারণ মানুষের সাথে মিশে থেকেছি আগামীতেও সেইভাবে মিশে থাকবো। সাধারণ ভোটারদের কল্যাণে কাজ করে যাবো। সাথে সাথে আমার সকল নেতাকর্মীরা অবশ্যই গরিবের ডাক্তার খ্যাত ডা: শহীদুল আলমের ফুটবল প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

রুবেল গাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের আব্দুল কাদের গাইন এর ছেলে।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত