সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও সরকারি হাসপাতালের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি : অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সহ সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানব বন্ধনও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আয়োজনে শনিবার সকাল ১০ টার সময় শহরের খুলনা রোড মোড়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আবু সাঈদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আহবায়ক আব্দুল্লাহ, উদীচী সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন। বাল‍্যবিবাহ প্রতিরোধ কমিটির শাকিবুর রহমান বাবলা, নদী ও বন পরিবেশ রক্ষা সাতক্ষীরা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, ভুমিহীন কমিটির সাতক্ষীরা সভাপতি কওসার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সুজন এর সাতক্ষীরা পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান খোকন, শিক্ষক মনোরঞ্জন সরকার, শিক্ষক সাইফুল ইসলাম, এডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, এডভোকেট সামসুজ্জামান খোকন, এডভোকেট আবুল কালাম, সাংবাদিক ডি এম কামরুল ইসলাম, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য ও সাংবাদিক জি এম রেজাউল করিম রেজা, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সাংবাদিক ইকরামুল কবির, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য জি এম আবু জাফর, সাংবাদিক এস এম রনি প্রমূখ। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগন বলেন সাতক্ষীরায় ২৬৮ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে এর মধ্যে মাত্র ৫ টি ক্লিনিক এর বৈধ কাগজ পত্র আছে এর মধ্যে কোনো টির বৈধ কাগজপত্র নেই। দীর্ঘদিন ধরে ঐ সব ক্লিনিক অবৈধভাবে চলছে কিন্তুু প্রশাসন ও সিভিল সার্জন তাদের বিরুদ্ধে কোনো আইনের ব‍‍্যবস্থা না নেয়াই মানুষ অপচিকিৎসার শিকার হয়ে পঙ্গু রবণ সহ অহরহ মৃত্যুর কোলে নিমজ্জিত হচ্ছে। সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তার গন ঐ অবৈধ ক্লিনিকের মালিক, এমনকি তাদের অধিকাংশ ক্লিনিকের ব‍্যাবসার সাথে জড়িত এদের বিরুদ্ধে এখুনি আইনে ব‍্যবস্থা করার জোর দাবি জানান। শুধু তাই নয় ঐ সমস্ত অবৈধ ক্লিনিক তথাকথিত সমিতির নামে স্বাস্থ্যক্ষাতে দীর্ঘদিন অনিয়ম দূর্নীতি করছে। এর পিছনে কলকাঠি নাড়ছেন কথিত সমিতির কামরুজ্জামান রাসেল। সাংগঠনিক সম্পাদক ও অবৈধ ক্লিনিকের মালিক আবু বককার সিদ্দিক ও পাটকেলঘাটার কথিত লোকনাথ নার্সিং হোম এর মালিক লোকনাথসহ আরো অনেকেই। সম্প্রতি লোকনাথ নার্সিং হোমে একাধিক রুগীর মৃত্যুর কারনে প্রশাসন বন্ধ ঘোষণা করেছেন। বক্তব্যে আরো বলেন শহরের মধ্যে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করছেন ডাক্তার হাফিজুল্লার ট্রমা সেন্টার, গাইনি হাসপাতাল। ডিজিটাল হাসপাতাল, ডক্টর হাসপাতাল, সংগ্রাম হাসপাতাল, আনোয়ারা ক্লিনিক, সততা ক্লিনিক, এস ডিসহ জেলার সমস্ত উপজেলায় ব‍্যাঙ এর ছাতার মত গজানো অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক সহ ডায়াগনস্টিক সেন্টার যাহা মানুষের চিকিৎসার নামে প্রতারণা করছে যাহা স্বাস্থ্য নিতির আইন বহিঃপ্রকাশ।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?