বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ নারী উদ্যোক্তাদের সাথে কর্মশালা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ নারী উদ্যোক্তাদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় “ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্প” এর মাধ্যমে মঙ্গলবার(১৩ আগস্ট) বিকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা হাব অফিসে কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা জেলার সাতক্ষীরার সদর এবং দেবহাটা উপজেলায় তরুণ নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরীতে ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পভূক্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এই প্রকল্পের আওতায় তরুণ নারী উদ্যোক্তাগণ তাদের বিভিন্ন পণ্য যেমন তৃণমূল পর্যায়ের নারীদের জন্য নিরাপদ স্যানিটারি ন্যাপকিন তৈরী (স্বপ্ন কন্যা), রান্নার জন্য প্রস্তুত উপযোগী স্বান্থ্যকর হাঁস- রেডি টু কুক (হংসরাজ্য), ফ্যাশন ডিজাইন ও সেলাই (মধুমতি ফ্যাশন), কমিউনিটি বেজড অর্গানিক ভেজিটেবল (সবুজের মেলা), পরিশোধনযোগ্য খাবার পানি ও নির্ভেজাল মসলা তৈরি (নিউ লাইফ), ছাগল পালন ও ছাগলের দুধ উৎপাদন (খামারবাড়ি), সেলাই ও কম্পিউটার, ই-কমার্স সহ ১৫টি ব্যবসা অন্যতম।

এসকল ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রয় এবং ব্যবসা সম্প্রসারণের সাহায্যকারী সেতুবন্ধন হিসেবে সাতক্ষীরার বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উদীয়মান তরুণ নারী উদ্যোক্তাদের সার্বিক পরামর্শ প্রদান করেছেন। বক্তারা উদ্যোক্তাদের যে কোন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান, সাতক্ষীরা গ্রাম আদালত পরিচালনা কমিটির মেম্বার আবু সাঈদ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের প্রোগ্রাম অ‌ফিসার (ও‌সি‌সি) আব্দুল হাই সিদ্দিকী, আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্জীর কুমার, প্রিণ্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন, সিপি বাংলাদেশ আজিজুল হক, আব্দুল মান্নান প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী