বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আদালত পাড়ায় সন্তানকে কোলে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পিতা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় আদালত পাড়ায় হৃদয়বিদারক ঘটনা শিশুপুত্রকে কোলে নিতে চাইলে শ্বশুর বাড়ির লোকজনের রোষানলে পড়তে হয়েছে নিজ পিতাকে।

আদালতের নির্দেশ পিতা ও পুত্র প্রতি মাসে একবার যোগাযোগ ও দেখা করতে পারবে এমন আদেশের ভিত্তিতে নিজ শিশু পুত্র আলিফ হাসান(৪)কে কোলে নিতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন জোরপূর্বক বেপরোয়াভাবে শিশু পুত্রকে ছিনিয়ে নেয় এবং পিতা মো.মনিরুজ্জামানকে শ্বশুর বাড়ির লোকজনের রোষানলে পড়ে অপমান অপদস্ত হতে হয়েছে অভাগা পিতাকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন শিশুহারা অসহায় পিতা মনিরুজ্জামান। এ সময় আদালত প্রাঙ্গনে ভিড় জমে যায় অবশেষে জনগণের চাপের মুখে পড়ে শিশু পুত্র আলিফ হাসানকে পিতার কোলে তুলে দিতে বাধ্য হয় শ্বশুর বাড়ির লোকজন। পরে শিশুটিকে নিয়ে চলে যায় শ্বশুর বাড়ির লোকজন।

বিজ্ঞ আদালতের নির্দেশনা থাকলেও তার শ্বশুর ও তার লোকজন সেটি অমান্য করেছেন বলে ভুক্তভোগী দাবি করেন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জজ কোর্ট প্রাঙ্গণে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মো. মনিরুজ্জামান নিজ স্ত্রী মাদারীপুর জেলার সদর উপজেলার নয়াচর গ্রামের বাবুল ফরাজীর মেয়ে মেধা আক্তার সোনিয়া (২৩) এর সাথে ২০১৯ সালের ৯ জুলাই বিবাহ বন্ধে আবদ্ধ হয়। তাদের ঔরসে জন্ম হয় একটি পুত্রসন্তান। তারা শিশু পুত্রকে নিয়ে সংসার জীবন যাপন করে আসছিল। ভুক্তভোগী মো. মনিরুজ্জামান জানান, কি এক অজানা উদ্দেশ্য গত ১৩ জুন ২০২৫ বিকালে স্ত্রীর মা মাকসুদা বেগম নিজ বাড়িতে হাজির হয়ে তাদের বাড়িতে অনুষ্ঠান আছে বলে আমার স্ত্রী মেধা আক্তার সোনিয়াকে নিয়ে যায়। কিন্তু তারপর থেকে আমার স্ত্রীকে আর আমার বাড়িতে আসতে দেইনি। তার প্রতিকার চেয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আদালতে ১০০ ধারার মামলা করি। এঘটনা মঙ্গলবার ধার্যের দিনে আদালত ভুক্তভোগীকে প্রতিমাসে তার শিশু সন্তান আলিফ হাসানকে দেখা করার সুযোগ ও তার ভরনপোষণের খরচ দেওয়ার নির্দেশ দেয়। সে লক্ষ্যে তার সন্তানকে মনিরুজ্জামান স্ত্রীর কাছ থেকে কোলে নিতে গেলে তার শ্বশুর বাবুল ফরাজী ও তার লোকজন জজ কোর্টের এপিপি এ্যাড.নজরুল ইসলামের নির্দেশে মারমুখো ভূমিকায় অবতীর্ণ হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের অপ্রতিরোধ্য বাঁধার মুখেও সন্তানের কাছ থেকে পিতাকে দুরে রাখতে পারে নাই। সন্তানকে কোলে পেয়ে পিতা কান্নায় ভেঙে পড়ে। রক্তের বন্ধন না যায় ছেঁড়া, আদালত পাড়ায় একটি হৃদয় বিদারক দৃশ্যে পরিনত হয়। সবশেষে জয় হয়েছে মানবতার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন