বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি – ২০২৫’ এর প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন : শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত দেশব্যাপী প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি – ২০২৫’ উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) রিপন বিশ্বাস।

জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডবলু, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমির সাবেক কাউন্সিলর লাভলু, জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিল্পগোষ্ঠীর পরিচালক বৃন্দ। উল্লেখ থাকে যে, প্রতিযোগিতা বিষয়ভিত্তিক তিনটে ভাগে বিভক্ত বিভাগ অভিনয়, নৃত্য ও সংগীত। প্রতিটা বিভাগের জন্য দুইটি শাখায় বয়স সীমা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য ক শাখা ৬ থেকে ১১ বছর এবং খ শাখা ১১ থেকে ১৫ বছর। আবেদন গ্রহণের সময়সীমা ১৫ই আগস্ট ২০২৫ থেকে ৫ই সেপ্টেম্বর ২০২৫ ইং। আঞ্চলিক ভাষায় (১৯টি অঞ্চল) ১১ ই সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর, বিভাগীয় বাছাই ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, চূড়ান্ত বাছাই (ঢাকা পর্ব) ২ অক্টোবর থেকে ২১ অক্টোবর, সেরা ১০ (ঢাকা পর্ব) ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, ফাইনাল (ঢাকা পর্ব) ২ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। তবে পুরস্কার বিতরণের তারিখ নির্ধারিত হওয়ার পর যত সময় সবাইকে অবগত করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীগন বিনামূল্যে নির্ধারিত ফরমে আবেদন করে রেজিস্ট্রেশন ভুক্ত হতে টেলিভিশন ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করা যাবে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর