বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নারীর অধিকার ও জলবায়ুর পরিবতর্নের প্রভাব মোকাবিলায় গণসমাবেশ

শাহ জাহান আলী মিটন : নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান , জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে এক ব্যতিক্রমী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এ্যাম্বাসি অব সুইডেনের সহায়তায় বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এই সমাবেশের আয়োজন করে। ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী– সিআরইএ প্রকল্পের অধীনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ আগস্ট) সকালে শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলহাজ্ব নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।

প্রধান অতিথির রণী খাতুন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে নারী ও শিশুদের। তাই তাদের সুরক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য স্বীকার করার এবং বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মাস্টার আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা হলেও এর সমাধান স্থানীয় পর্যায়ের মানুষের অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি টেকসই সমাজ গঠন সম্ভব নয়।

সমাবেশে লিডার্স-এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিরেক্টর প্রোগ্রাম এবি এম জাকারিয়া তিনি তাদের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নারীর অবৈতনিক গৃহস্থালি কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান , জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার গুরুত্ব ব্যাখ্যা করেন।

এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক , উপজেলা প্রোগ্রাম অফিসার ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রণব কুমার বিশ্বাস,পরিত্রাণ এর প্রোগ্রাম অফিসার নয়ন কুমার গাইন এবং নকশী কাঁথা’র নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন এবং জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে করণীয় নির্ধারণে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা হাতের ছাপ দিয়ে নারীর অবৈতনিক গৃহস্থালী কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান এর দাবিতে প্রতিবাদে অংশ নেন।
প্রকল্প কর্মকর্তা সুলতা সাহার সঞ্চালনায় উক্ত গণসমাবেশটি অনুষ্ঠিত হয় ।

এই গণসমাবেশটি নারীর অবৈতনিক কাজের মূল্যায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার
  • শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র
  • শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ